সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার

admin / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

57

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি

মঙ্গলবার তারিখ ২৪ মার্চ, ২০২৬ ইং

রাজশাহীর তানোরে ব্যাটারিচালিত ভ্যানে অভিনব কায়দায় গাঁজা বহনের সময় মো. এমদাদুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সোমবার (২৩ মার্চ) বিকেলে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামস্থ পাঠাকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এমদাদুল তানোর উপজেলার একান্নপুর গোয়ালপাড়া গ্রামের মো. এজাবুলের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল জানতে পারে যে, ব্যাটারিচালিত ভ্যানে করে মাদকের একটি বড় চালান যাচ্ছে। এরই প্রেক্ষিতে বিকেল ৫টার দিকে তানোর থানাধীন মুন্ডুমালা-তানোরগামী পাঁকা রাস্তার পাঠাকাটা মোড়ে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি ভ্যানকে সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা। পরে ভ্যানের সিট কভারের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির নগদ ৭০০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ ভ্যানটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত এমদাদুল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিল। জব্দকৃত গাঁজাগুলো সে বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় রাজশাহী জেলার তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category