সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

পিরোজপুরে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে দীর্ঘ লাইন, পুলিশের পাহারায় মিলছে তেল ‎

admin / ৬২ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

99

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেন: পিরোজপুর 

‎সারাদেশের মতো পিরোজপুরেও জ্বালানি তেলের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে জেলার পরিবহন খাতে, বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। গত কয়েকদিন ধরে শহরের কোনো পাম্পেই মিলছে না অকটেন। সামান্য পরিমাণ পেট্রোল মিললেও তা পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পিরোজপুর জেলা শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল পাচ্ছেন না চালকরা। অনেক চালক তেল না পেয়ে মাঝপথেই বাইক ফেলে রেখে গন্তব্যে ফিরছেন। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

ভুক্তভোগী এক বাইক চালক জানান, “ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ অপেক্ষার পর সামান্য কিছু তেল পেয়েছি, যা দিয়ে জরুরি কাজও শেষ করা সম্ভব নয়।” আরেক চালক বলেন, তেলের এই সংকট অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাবে এবং পণ্য পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।
‎এদিকে, পাম্পগুলোতে তেল দেওয়া নিয়ে বিশৃঙ্খলা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাম্পগুলোতে এখন পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে।

তবে পাম্প মালিকরা জানিয়েছেন, দ্রুতই তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। সংশ্লিষ্টদের মতে,পামেপর মালাকরা কোটি টাকার হয়ে গেছে ,জ্বালানি সংকট দ্রুত নিরসন না হলে জেলার অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় এর বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category