নিউজ দৈনিক ঢাকার কন্ঠ ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬ : খ্রি: শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে প্রতিমন্ত্রী শরীফুল আলমের শোক ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমা দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রতিমন্ত্রী তার শোকবার্তায় বলেন, “অধ্যাপক দিলারা হাফিজ একজন একনিষ্ঠ, সৎ ও প্রখ্যাত শিক্ষাবিদ ছিলেন। দেশের শিক্ষাখাতের উন্নয়নে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তাঁর মৃত্যু দেশের শিক্ষাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।” উল্লেখ্য, অধ্যাপক দিলারা হাফিজ শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমা দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী তার শোকবার্তায় বলেন, “অধ্যাপক দিলারা হাফিজ একজন একনিষ্ঠ, সৎ ও প্রখ্যাত শিক্ষাবিদ ছিলেন। দেশের শিক্ষাখাতের উন্নয়নে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তাঁর মৃত্যু দেশের শিক্ষাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
উল্লেখ্য, অধ্যাপক দিলারা হাফিজ শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।