সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

“রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনের খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা সভা

admin / ৭৬ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

109

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেন, পিরোজপুর প্রতিনিধিঃ

শনিবার (২৮ মার্চ) রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনের সকল শাখা ব্যবস্থাপক সমন্বয়ে খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।
রূপালী ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয় খুলনার বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খেলাপী ঋণ আদায়ের নানাবিধ কৌশলের উল্লেখ করে বলেন খেলাপী ঋণ আদায়ের পাশাপাশি নতুন করে যাতে আর কোন ঋণ খেলাপি হয়ে না পরে সেজন্য যথাযথ মনিটরিং ও তদারকি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

নগদ আদায়, পূণঃতফশীল, নবায়ন ও প্রয়োজনে সুদ মওকুফ সুবিধা প্রদানের মাধ্যমে খেলাপি ঋণ হ্রাস করে আনতে হবে। খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য মারাক্তক ক্ষতিকর বিষফোঁড়া বলে তিনি উল্লেখ করেন।

খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি নতুন সিএমএসএমই ঋণ বিতরণ, লো কষ্ট ও নো কষ্ট আমানত সংগ্রহ, কৃষি ও পল্লীঋণ বিতরণ এবং হোমলোনের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যশোর জোনের আঠারোটি শাখার ব্যবস্থাপক ও নির্বাহী উপস্থিত ছিলেন। খেলাপি ঋণ আদায় সংক্রান্ত এই কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মোঃ সাহাদ আলী।

মোঃ সাহাদ আলী খেলাপি ঋণ আদায়, সিএমএসএমই ঋণ বিতরণ, লো কষ্ট ও নো কষ্ট আমানত সংগ্রহ এবং কৃষি ও পল্লী ঋণ বিতরণ করতে যশোর জোনের সকল শাখার পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category