সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বাঘায় ডিবির অভিযান ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

admin / ৪০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

78

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক ১ এপ্রিল ২০২৬

রাজশাহী জেলার বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯:০৫ ঘটিকায় বাঘা থানার আলাইপুর মহাজনপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন১. মো: মিজানুর রহমান (৩৫), পিতা: মো: খাকছার আলী (গ্রাম: আলাইপুর মহাজনপাড়া)২. মো: সিফাত ইসলাম (২৩), পিতা: মো: জিয়ারুল ইসলাম (গ্রাম: আলাইপুর মহাজনপাড়া)
৩. মো: দুর্জয় হোসেন (১৯), পিতা: মো: হাজিফুর রহমান (গ্রাম: মহদীপুর নতুনপাড়া)৪. মো: রাজেস আলী (২১), পিতা: মো: গিয়াস উদ্দিন (গ্রাম: মহদীপুর নতুনপাড়া)
​অভিযানের বিবরণ
​পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মো: স্বপন হোসেনের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাতে বাঘা থানার মীরগঞ্জ মোড় এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিল। রাত ৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আলাইপুর মহাজনপাড়া গ্রামের এমদাদুল হক নামে এক ব্যক্তির বাড়ির সামনে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের আভিযানিক দলটি রাত ৮:৫০ ঘটিকায় সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ৯:০৫ ঘটিকায় ওই চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্রধান অভিযুক্ত মো: মিজানুর রহমানের লুঙ্গির কোচরে লুকানো অবস্থায় একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category