সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বন্ধ পাটকল চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সাথে জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের সাক্ষাৎ, জানানো হলো ৮ দফা দাবি

admin / ৩৬ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

64

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় পাট শিল্পের উন্নয়ন, বন্ধ পাটকল চালু এবং শ্রমিকদের অধিকার সংরক্ষণসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়।

রবিবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে। তিনি জানান, ইতোমধ্যে ২০টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় লীজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ১৪টির লীজ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, পাটকল ও শ্রমিকদের বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং বাস্তবায়নযোগ্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। বিগত সরকারের আমলে এ খাতে পর্যাপ্ত মনোযোগ দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। এ সময় তিনি বলেন, বন্ধ থাকা পাটকলগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাইলট প্রকল্প হিসেবে চালু করা হলে তা লাভজনক হতে পারে। পাশাপাশি উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা আনা এবং অতিরিক্ত লোকবল ও জটিল প্রশাসনিক কাঠামো কমানোর ওপর জোর দেন তিনি।

সাক্ষাৎকালে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা লিখিতভাবে ৮ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু করা, পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা, পাটকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে বিশেষ সুবিধা প্রদান, পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

পাট শিল্পকে ঘিরে সরকারের ইতিবাচক উদ্যোগ ও শ্রমিকদের দাবির বাস্তবায়ন হলে এ খাত আবারও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category