বড়াইগ্রামে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ
admin
/ ৬৯
Time View
Update :
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
Share
বড়াইগ্রামে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ইউনিটি প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক জনদেশ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মাহবুব হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার গড়ুমশৈল এলাকায় অতর্কিত হামলার শিকার হন তিনি। আহত সাংবাদিক জানান, দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ব্যবহার করে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মাহবুব হোসেন গড়ুমশৈল এলাকার ফারুক হোসেনের ছেলে। এ ঘটনায় মাহবুব হোসেন বাদী হয়ে বনপাড়া সাজিপাড়া এলাকার ঘুঘু শাহ’র ছেলে মোঃ উসমান আলী, নাজিমুদ্দিনের ছেলে আরিফ হোসেন, মৃত রহমত প্রামাণিকের ছেলে ফরিদ হোসেন ও সাজ্জাদ হোসেন এবং গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার সঞ্জয় হোসেনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতরাতে বাড়ি...
87
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ইউনিটি প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক জনদেশ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মাহবুব হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার গড়ুমশৈল এলাকায় অতর্কিত হামলার শিকার হন তিনি। আহত সাংবাদিক জানান, দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ব্যবহার করে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মাহবুব হোসেন গড়ুমশৈল এলাকার ফারুক হোসেনের ছেলে।
এ ঘটনায় মাহবুব হোসেন বাদী হয়ে বনপাড়া সাজিপাড়া এলাকার ঘুঘু শাহ’র ছেলে মোঃ উসমান আলী, নাজিমুদ্দিনের ছেলে আরিফ হোসেন, মৃত রহমত প্রামাণিকের ছেলে ফরিদ হোসেন ও সাজ্জাদ হোসেন এবং গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার সঞ্জয় হোসেনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতরাতে বাড়ি ফেরার পথে ফরিদের ফার্নিচারের দোকানের এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে। পরে তারা হত্যার উদ্দেশ্যে লোহার রড, পাইপ, হাতুড়ি, লাঠি ও সোটা দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে। তিনি মাটিতে পড়ে গেলে তার বুকে ও পিঠে সজোরে লাথি মারা হয়। এতে তিনি মাথায় আঘাত সহ গুরুতর আহত হন।
এ সময় দুর্বৃত্তরা তার পকেটে থাকা ৯৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
সাংবাদিক মাহবুব হোসেন জানান, তিনি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা নিজেদের বাঁচাতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও পুনরায় হামলার পাঁয়তারা করছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তিনি সাংবাদিক সহকর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান ও বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।