সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

লন্ডনের সাউথ হলে বাংলাদেশি বংশোদ্ভূত ১৪ জন কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা উন্মোচন অনুষ্ঠিত হলো।

admin / ৮৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

126

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ

লন্ডন, যুক্তরাজ্য:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যের Southall-এ জমজমাট আয়োজনে বাংলাদেশি বংশোদ্ভূত ১৪ জন কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা উন্মোচন করা হয়েছে।

রোববার বিকেলে Conservative Party-এর সাউথল ও London Borough of Ealing শাখার উদ্যোগে Southall Town Hall প্রাঙ্গণে এ পরিচিতি ও প্রচার সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিং কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান Fabio Conti। এছাড়াও উপস্থিত ছিলেন সাউথল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান Shah Mohammad Ibrahim Mia, ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর চেয়ারম্যান Mahfuz Ahmed, কাউন্সিলর Julian Gallant, কাউন্সিলর Seema Kumar এবং অক্সফোর্ডের বাংলাদেশি কাউন্সিলর Abdul Mubinসহ বিভিন্ন কমিউনিটির মোট ২৬ জন প্রার্থী।

প্রকাশিত তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত ১৪ জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—শাহ মো. ইব্রাহিম মিয়া (সাউথল ব্রডওয়ে), ফিরোজ হায়াত খান ও মো. তোতা মিয়া (সাউথল ওয়েস্ট), বাবুল সরকার, মইন উদ্দিন মইন, দুলু খান (ডরমার্স ওয়েলস), জসিম উদ্দিন মির্জা, খন্দকার আবদুর রহমান ও সবিকুন নাহার (সাউথল গ্রিন), রফিক ইসলাম, আবুল কালাম আজাদ সরকার ও নজরুল ইসলাম (লেডি মার্গারেট), এবং আমিনুর রহমান (আনি) (নরউড গ্রিন)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ ক্রমেই বাড়ছে, যা ভবিষ্যতে স্থানীয় প্রশাসনে তাদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

এ সময় ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর সদস্য আবদুর রব ও ইসলাম ভাইসহ সাউথল বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category