সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি ধর্মমন্ত্রী।

admin / ৩৯ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

63

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, বুধবার (১৫ এপ্রিল ২০২৬):

সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার বিষয়ে হজ টিমের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ধর্মমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিরুদ্ধেও অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

হজ টিমের সদস্যদের উদ্দেশ্যে কায়কোবাদ বলেন, “আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করবেন। হজযাত্রীদের খেদমত করার সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাদের সেবা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।”

তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবার বাইরে অন্য কোনো কাজে জড়ানো যাবে না। হাজীদের সঙ্গে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। কেউ দায়িত্বে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী জানান, যারা ভালোভাবে দায়িত্ব পালন করবেন এবং হাজীদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের ভবিষ্যতেও হজ টিমে কাজ করার সুযোগ দেওয়া হবে। আর যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দেশে ফিরিয়ে আনা হবে।

অনুষ্ঠানে মন্ত্রীর আহ্বানে হজ টিমের সদস্যরা হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি। এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

এর আগে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে হজ টিমের বিভিন্ন দায়িত্ব ও করণীয় তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক।

প্রশিক্ষণে হজ মনিটরিং, প্রশাসনিক, সহায়ক, কারিগরি এবং সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশগ্রহণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category