সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আম-মোক্তারনামার বৈধতা নিয়ে প্রশ্ন; মৃত ব্যক্তির নামে দলিলের অভিযোগ, প্রশাসনের নীরবতায় বাড়ছে সংশয়

উত্তরা ফায়দাবাদে ‘সূর্যমুখী’ ১০ তলা ভবনের মালিকানা নিয়ে বিতর্ক

admin / ১২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

21

নিউজ | দৈনিক ঢাকার কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ এলাকায় প্রাইমারি স্কুল রোডে অবস্থিত ‘সূর্যমুখী’ নামের একটি ১০ তলা ভবনের মালিকানা ও জমি হস্তান্তর প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

জানা যায়, একটি আম-মোক্তারনামা দলিলের ভিত্তিতে মো. হারুন-আল-রশিদ ১৭ জন ক্রেতার কাছে মোট ১২ দশমিক ৫৬ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। তবে দলিলটির বৈধতা ও সত্যতা নিয়ে বর্তমানে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে।

তথ্য অনুযায়ী, হাসিনা আক্তার নামের একজন ব্যক্তি ২০ অক্টোবর ২০২০ তারিখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কনসুলার কর্মকর্তা চৌধুরী সুলতানা পারভিনের সামনে স্বাক্ষর করে মো. হারুন-আল-রশিদকে আম-মোক্তারনামা প্রদান করেন। পরবর্তীতে দলিলটি ০৫১৫/২০২০ নম্বর স্মারকে সত্যায়িত করা হয়।

এরপর দলিলটি বাংলাদেশে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ জমা দেওয়া হলে সহকারী সচিব (কনসুলার) মো. আতাউল হক ১০ নভেম্বর ২০২০ তারিখে ২৯৭৮/২০২০ নম্বর স্মারকে পুনরায় সত্যায়ন করেন।

এই আম-মোক্তারনামার ভিত্তিতে মো. হারুন-আল-রশিদ প্রায় ১ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকায় জমিটি বিক্রি করেন বলে জানা যায়। তবে পরবর্তীতে নতুন করে সন্দেহের সৃষ্টি হয়েছে। হারুন-আল-রশিদের নিকটাত্মীয় ও ভগ্নিপতি আসাদুজ্জামান জানান, হাসিনা আক্তার প্রায় ১৫ বছর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুবরণ করেছেন। এছাড়া দলিলে ব্যবহৃত ঠিকানার সঠিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনাটি জনমনে সন্দেহের সৃষ্টি করায় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়-এর সচিব, সহকারী সচিব ও মহাপরিচালক (কনসুলার)-এর কাছে একাধিকবার লিখিতভাবে তথ্য চাওয়া হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি।

এমনকি তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করে সোনালী ব্যাংক উত্তরা শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে একইভাবে জেলা প্রশাসক, ঢাকা; মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন (দুদক); চেয়ারম্যান, রাজউক; জেলা সাব-রেজিস্ট্রার, ঢাকা; ভূমি অধিদপ্তর; ভূমি সংস্কার বোর্ড; এবং ডেসকোসহ একাধিক দপ্তরে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ বা তথ্য প্রদান করা হয়নি।

ফলে পুরো ঘটনায় প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category