সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

admin / ৩৫ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

59

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানী ঢাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে সুন্দরবন বি এন্ড হানি ফার্ম লিমিটেডের আয়োজনে ৫ দিন ব্যাপী মধু সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের উপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ সকালে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এই সময় সুন্দরবন বি এন্ড হানি ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ নুরুল হূদা (হূমায়ুন), সাবেক বিসিক কর্মকর্তা খন্দকার আমিনুজ্জামান, বাংলাদেশ বিকিপারস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবাদুল্লাহ আফজাল, জেজেএন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান এবং পাম নেদারল্যান্ড এর প্রতিনিধি জান আরি বান কারকুম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর মহাব্যবস্থাপক ড. মোঃ ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১৫,০০০ থেকে ২০,০০০ মানুষ মৌচাষের সাথে জড়িত। আর এই জনবলই মধু সংগ্রহ করে ১৮ থেকে ২০টি মধু প্রসেসিং প্লান্ট এর মাধ্যমে মধু প্রসেসিং করে প্রায় ২০ কোটি মানুষকে মধু পৌছে দিচ্ছে। কিন্তু অধিকাংশ প্লান্ট মালিকরা অদক্ষ হওয়ায় তারা মধুর গুনগত মান ঠিক রাখতে পারে না। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা গেলে মধুর গুনগত মান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি সুন্দরবন বি এন্ড হানি ফার্ম লিমিটেডের এই উদ্যেগের প্রশংসা করে ভবিষ্যতেও মৌচাষে বিসিকের পক্ষ থেকে সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

৫ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায়  অংশগ্রহণকারীরা হাতে-কলমে ও তাত্ত্বিকভাবে মধু উৎপাদন ও মৌমাছি পালন (Beekeeping) এর আধুনিক পদ্ধতি ও স্ট্যান্ডার্ড, মধুর pH ও EC (Electrical Conductivity) বিশ্লেষণ পদ্ধতি, মধু সংগ্রহ (Harvesting) ও বাজারজাতকরণ (Trading) কৌশল, মধুর আর্দ্রতা (Moisture) নির্ণয় ও Refractometer ব্যবহারের নিয়ম, মধু প্রোসেসিং এর সম্পূর্ণ ধাপ (Processing Techniques), Optical Rotation এর মাধ্যমে মধুর গুণমান নির্ণয়, Color Chart ও ঘ্রাণ (Olfactory) পরীক্ষার মাধ্যমে মান যাচাই, ভেজাল (Adulteration) শনাক্তকরণ কৌশল, Pollen Analysis ও Microscope ব্যবহারের প্রাথমিক ধারণা, Enzyme ও HMF বিশ্লেষণ এবং Reflectometer ব্যবহারের পদ্ধতি বিষয়ে জানতে পারবেন।

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালা আগামী ২৩ এপ্রিল শেষ হবে। ৫ দিন ব্যাপী মধু সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের উপর বিশেষ এই প্রশিক্ষণ কর্মশালার মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে বেস্ট নিউজ ডট কম ডট বিডি এবং সাপ্তাহিক নলেজ টুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category