যানজট নিরসনে পদক্ষেপ, হজযাত্রী ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি
আশকোনা হজ্বক্যাম্প এলাকায় উচ্ছেদ অভিযান: ফুটপাত ও সড়ক দখলমুক্ত
admin
/ ৮২
Time View
Update :
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
Share
Oplus_16908288
আশকোনা হজ্বক্যাম্প এলাকায় উচ্ছেদ অভিযান: ফুটপাত ও সড়ক দখলমুক্ত
নিউজ | দৈনিক ঢাকার কণ্ঠ রাজধানীর আশকোনা হজ্বক্যাম্প এলাকার ব্র্যাকের সামনের সড়কে দীর্ঘদিন ধরে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছিল ফুটপাত দখল ও অবৈধ হকারদের কারণে। এ পরিস্থিতি নিরসনে পরিচালিত উচ্ছেদ অভিযানের মাধ্যমে পুরো এলাকা দখলমুক্ত করা হয়েছে। অভিযানে ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করা হয়। একই সঙ্গে রেললাইন সংলগ্ন এলাকা ও হজ্বক্যাম্পের আশপাশ হকারমুক্ত করা হয়েছে, ফলে পথচারী ও হজ্বযাত্রীদের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। এ বিষয়ে আশকোনা এলাকার সংগঠক সোহানুর রহমান সোহাগ বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি জানান, যে কোনো দলের প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, অবৈধ দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আরও বলেন, “হকারমুক্ত পরিবেশ বজায় রাখতে নিয়মিত মনিটরিং চালানো হবে। জনসাধারণের স্বার্থে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।” স্থানীয়দের মতে, এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি মিলেছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করেছে।
103
নিউজ | দৈনিক ঢাকার কণ্ঠ
রাজধানীর আশকোনা হজ্বক্যাম্প এলাকার ব্র্যাকের সামনের সড়কে দীর্ঘদিন ধরে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছিল ফুটপাত দখল ও অবৈধ হকারদের কারণে। এ পরিস্থিতি নিরসনে পরিচালিত উচ্ছেদ অভিযানের মাধ্যমে পুরো এলাকা দখলমুক্ত করা হয়েছে।
অভিযানে ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করা হয়। একই সঙ্গে রেললাইন সংলগ্ন এলাকা ও হজ্বক্যাম্পের আশপাশ হকারমুক্ত করা হয়েছে, ফলে পথচারী ও হজ্বযাত্রীদের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে।
এ বিষয়ে আশকোনা এলাকার সংগঠক সোহানুর রহমান সোহাগ বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি জানান, যে কোনো দলের প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, অবৈধ দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি আরও বলেন, “হকারমুক্ত পরিবেশ বজায় রাখতে নিয়মিত মনিটরিং চালানো হবে। জনসাধারণের স্বার্থে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।”
স্থানীয়দের মতে, এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি মিলেছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করেছে।