সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আশুলিয়া সড়কে ধউর ব্রীজ সংলগ্ন ছিনতাই

admin / ৩৩ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

52

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ আল আমিন সরকার (বিশেষ) প্রতিনিধিঃ

আশুলিয়া থেকে ছেড়ে আসা আব্দুল্লাহপুর যাওয়ার পথে অটো রিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ভুক্তভোগীর নাম ইকবাল হোসেন বলে জানিয়েছেন তারা দুই ভাইছিল।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাতে আশুলিয়া-ধউর ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ছিনতাইকারী দলবদ্ধভাবে ব্রিজের আশপাশে অবস্থান নিয়ে পথচারী ও অটোরিকশা যাত্রীদের টার্গেট করে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের অভিযোগ, হঠাৎ করে ৪-৫ জনের একটি দল তাদের ঘিরে ফেলে এবং কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে তাকে ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আশুলিয়া-ধউর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই সন্ধ্যার পর থেকে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। পর্যাপ্ত পুলিশ টহল না থাকায় অপরাধীরা সহজেই এসব ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category