সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

এসএসসি পরীক্ষার হলে বড় ধরনের ভুল,সোনারগাঁয়ে পুরনো প্রশ্নপত্র,কেন্দ্রসচিব অপসারণ।

admin / ১৯ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

34

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

১৭৭ শিক্ষার্থীর পরীক্ষা ব্যাহত,প্রশাসনের জরুরি হস্তক্ষেপ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে চলতি বছরের পরিবর্তে গত বছরের প্রশ্নপত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রায় দেড় ঘণ্টা পর কর্তৃপক্ষ ভুল স্বীকার করে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করে।

এই ঘটনায় তিনটি কক্ষের প্রায় ১৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে অতিরিক্ত সময় দেওয়া হলেও খাতা আগে নিয়ে নেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রসচিব মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে,এমন ঘটনা শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভবিষ্যতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category