মাদক সেবন অপরাধে ৫ জনকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
admin
/ ৪০
Time View
Update :
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
Share
মাদক সেবন অপরাধে ৫ জনকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি.২৫ এপ্রিল বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ রোডস্থ ছোট বোচাপুকুর গ্রামে মাদক বিরোধী অভিযানকালে মাদক সেবনের অপরাধে ৫ জন মাদক সেবীকে হাতেনাতে আলামতসহ আটক করে পুলিশ। আটককৃতরা হল বাবুলের ছেলে রানা মিয়া (২২) সাইদারের ছেলে আল আমিন (২২) রফিকের ছেলে রনি (২৫) সোম হেমরমের ছেলে বুদু হেমরম (২১) ও শ্যামলাল টুডুর ছেলে লিটন টুডু (২২) সবাই উত্তর সুজালপুরের বাসিন্দা। পরে তাদের কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় । জানা যায়, বাড়িওয়ালা গাজিউর রহমানের অনুপস্থিতিতে তার বসত বাড়ির একটি ঘরে মাদক সেবনরত অবস্থায় বীরগঞ্জ থানার এসআই আবু রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলে।
65
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি.২৫ এপ্রিল বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ রোডস্থ ছোট বোচাপুকুর গ্রামে মাদক বিরোধী অভিযানকালে মাদক সেবনের অপরাধে ৫ জন মাদক সেবীকে হাতেনাতে আলামতসহ আটক করে পুলিশ।
আটককৃতরা হল বাবুলের ছেলে রানা মিয়া (২২) সাইদারের ছেলে আল আমিন (২২) রফিকের ছেলে রনি (২৫) সোম হেমরমের ছেলে বুদু হেমরম (২১) ও শ্যামলাল টুডুর ছেলে লিটন টুডু (২২) সবাই উত্তর সুজালপুরের বাসিন্দা।
পরে তাদের কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় ।
জানা যায়, বাড়িওয়ালা গাজিউর রহমানের অনুপস্থিতিতে তার বসত বাড়ির একটি ঘরে মাদক সেবনরত অবস্থায় বীরগঞ্জ থানার এসআই আবু রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলে।