সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

লালমনিরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আদিতমারী সরকারি কলেজ চ্যাম্পিয়ন

admin / ৩৪ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

70

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন ও বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।

অনুষ্ঠানে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা পরিবেশবান্ধব জ্বালানি, রোবটিকস, স্মার্ট সিটি ধারণাসহ নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

এদিকে, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে কলেজ পর্যায়ে আদিতমারী সরকারি ডিগ্রি কলেজ প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সংশ্লিষ্টরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category