সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজশাহীতে র‍্যাবের বড় অভিযান: ১২৬০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

admin / ৩৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

50

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গত শনিবার (২ মে) দিবাগত রাত ১১টার দিকে ভবানীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী সদর কোম্পানির একটি দল রাত ১০টার দিকে ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত আমিনুল ইসলাম বাগমারা উপজেলা-র ধানগাছি গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুস সাত্তারের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ১২৬০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই নিজের দখলে রেখেছিলেন বলেও জানান তিনি।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category