সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ১৭-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin / ৪৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬
Oplus_16908288

67

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে এক প্রাক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) বিকাল ৫টায় বনানীর ব্লক-কে, ২৮ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক এ.কে.এম. শরিফুল ইসলাম। সভায় শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানস্থল নির্ধারণ, আলোচ্য বিষয়বস্তু, অতিথি আমন্ত্রণ এবং আহ্বায়ক কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সেলিমা তালুকদার, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠু, মাহমুদ, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, শামীম রেজা, হেলাল উদ্দিন ও রেজা প্রমুখ।

সভা শেষে ‘সরিষাবাড়ী আমার স্বপ্ন আমার প্রেরণা’ গ্রন্থের লেখক সেলিমা তালুকদার সম্মাননা স্মারক হিসেবে তার রচিত বইটি সভার সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খানের হাতে তুলে দেন। এ সময় দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category