ডেস্ক নিউজ: ঢাকার কন্ঠ রাজধানীর উত্তরা এলাকায় রবিবার (১০ মে ২০২৬) সন্ধ্যায় উত্তরা মিডিয়া ক্লাব-এর এক বিশেষ সভা ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সকল সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন। সভায় সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। শরিফুল ইসলাম খান-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলাম সামসুসহ ইসমতারা মনি, সুস্মিতা, জাহাঙ্গীর শিকদার, দিলরুবা, নাসিমা, খুকুমণি, নাসরিন, রিনা সরকার, সোহেল ও মিনহাজ প্রমুখ। সভায় ক্লাবের বিভিন্ন সাংগঠনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে ইসি সদস্যরা বক্তব্য প্রদান করেন। পরে চা-চক্রের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
37
ডেস্ক নিউজ: ঢাকার কন্ঠ
রাজধানীর উত্তরা এলাকায় রবিবার (১০ মে ২০২৬) সন্ধ্যায় উত্তরা মিডিয়া ক্লাব-এর এক বিশেষ সভা ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সকল সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।
সভায় সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
শরিফুল ইসলাম খান-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলাম সামসুসহ ইসমতারা মনি, সুস্মিতা, জাহাঙ্গীর শিকদার, দিলরুবা, নাসিমা, খুকুমণি, নাসরিন, রিনা সরকার, সোহেল ও মিনহাজ প্রমুখ।
সভায় ক্লাবের বিভিন্ন সাংগঠনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে ইসি সদস্যরা বক্তব্য প্রদান করেন। পরে চা-চক্রের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।