সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭ এর আয়োজনে

admin / ৬৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬
oplus_2

111

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বনানীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে ২০২৬) বিকেল ৫টায় বনানী ২৮ নম্বর রোডস্থ ২ নম্বর বাসায় সালমান এগ্রো লিমিটেডের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা ও উদযাপন কমিটির আহ্বায়ক সালিমা তালুকদার অরুণী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭ এর আহ্বায়ক এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর সভাপতি একেএম শরিফুল ইসলাম খান।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭ এর সদস্য এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, সদস্য ও দৈনিক ফলাফল পত্রিকার সহকারী সম্পাদক এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব শেখ শরীফ উদ্দিন মিঠু।

এছাড়াও বক্তব্য রাখেন হুমায়ুন কবির, মো. রফিকুল হুদা, জেসিনা মুর্শীদ প্রাপ্তি, এস আই প্রিন্স, জাহাঙ্গীর সিকদার, ফয়সাল, মামুনুর রশীদসহ আরও অনেকে।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। আজ থেকে ৪৫ বছর আগে চট্টগ্রামে আততায়ীর গুলিতে তাঁর মৃত্যুতে দেশে নেমে এসেছিল এক গভীর অন্ধকার। তাঁর আদর্শ ও কর্ম বাংলাদেশের উন্নয়ন ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে, যা জাতি কখনো ভুলবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category