রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবে ঘরোয়া পরিবেশে নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়কালে তিনি বলেন, নিরাপদ, বাসযোগ্য, সন্ত্রাস ও মাদকমুক্ত, মনোরম ও সমৃদ্ধশালী মডেল বীরগঞ্জ-কাহারোল গড়তে তিনি ও তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু (আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী), পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার (সম্ভাব্য মেয়র প্রার্থী), সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, “হামরা বীরগঞ্জিয়া”-র কর্ণধার ও আফতাব উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, কৃষক দল সভাপতি ফজলে আলম শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস জুয়েল (সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী), যুবদল সদস্য সচিব তানভীর চৌধুরী, এসআই মোঃ জাহাঙ্গীর বাদশা রনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার শিপনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নৈশভোজের পূর্বে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবেদ আলীর নেতৃত্বে সাংবাদিক মোঃ মাজেদুর রহমান, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ নাজমুল ইসলাম মিলন, মোঃ সকিম উদ্দিন আহমেদ, মোঃ আরমান আলি, মোঃ দশরথ রায় বাবুল, রেজা মোঃ তৌফিক, মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ, রনজিৎ সরকার রাজ, কার্তিক ব্যানার্জি, গোকুল রায় ও মোঃ শরিফুল ইসলাম শিপলু।
অনুষ্ঠান শেষে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা বিনিময় করা হয়।