সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

“বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ ঢাকা গড়ার প্রত্যয় ডিএনসিসির”

admin / ৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

10

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ডেস্ক নিউজ:

ঢাকা, ১ জুন ২০২৬: কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শেষে তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রোরেল এলাকার কিছু গাছপালা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তবে নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে সেখানে আগের চেয়েও অধিক সুন্দর, মনোরম ও সবুজ পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করে উত্তরার মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। এ বিষয়ে প্রকৃত অবস্থা জানতে সাংবাদিকদের সরেজমিন পরিদর্শন করে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
প্রশাসক বলেন, “কোরবানির পর সাধারণ মানুষকে পরিবেশবান্ধব ও ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, ‘ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ বাস্তবায়নের লক্ষ্যে তেজগাঁও পলিটেকনিক মাঠে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
এ মহতী উদ্যোগে সহযোগিতার জন্য তেজগাঁও পলিটেকনিক পশুর হাটের ইজারাদার ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান ডিএনসিসি প্রশাসক।
তিনি বলেন, ঈদ পরবর্তী ৭২ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও ডিএনসিসির আওতাধীন ইজারাকৃত পশুর হাটগুলোতে বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন হাট পরিদর্শন করে তিনি দেখেছেন, অনেক হাটে ইতোমধ্যে বর্জ্য ও অস্থায়ী কাঠামো অপসারণ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট হাটগুলোতে কাজ চলছে।
নগর উন্নয়ন, নগর পরিকল্পনা এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তথ্য ও সহযোগিতা প্রদানের জন্য সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ইজারাদাররা বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণের কাজ করছেন এবং তিনি নিজে বিভিন্ন হাট পরিদর্শন করে এর প্রমাণ পেয়েছেন। তারপরও কোনো ইজারাদার দায়িত্ব পালনে গাফিলতি করলে তাদের জামানত থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category