সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নাগরিকদের মাঝে সুঅভ্যাস বিস্তারে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি

admin / ৩১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬
Oplus_16908288

50

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, ১০ জুন ২০২৬ (বুধবার):
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে ‘সিটি ইন্সপেক্টর’ কার্যক্রম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির উদ্যোগে এবং আছি বাংলাদেশ-এর অর্থায়নে রাজধানীর মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডে ‘পরিচ্ছন্ন আঙিনা’ শীর্ষক একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার নগর ভবনের মিলনায়তনে ‘নিজে বদলাই, ঢাকা বদলাবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন মো. আবদুস সালাম। ছয় মাস মেয়াদি এ প্রকল্প আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এতে ২০ জন সিটি ইন্সপেক্টর মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়; নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও সমানভাবে প্রয়োজন। তিনি বলেন, প্রতিটি বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্ন থাকলে পুরো নগরই আরও বাসযোগ্য হয়ে উঠবে।
তিনি আরও জানান, সিটি ইন্সপেক্টরদের মূল দায়িত্ব হবে নাগরিকদের সচেতন করা, পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করা এবং এডিস মশার প্রজননস্থল শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নাগরিকদের সচেতন অংশগ্রহণ ডেঙ্গুর প্রকোপ, বায়ুদূষণ, ধুলাবালি ও জলাবদ্ধতার সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় মতিঝিল এলাকাকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে দায়িত্বপ্রাপ্ত সিটি ইন্সপেক্টররা বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে পরামর্শ দেবেন।
এছাড়া নাগরিকরা নির্ধারিত স্থানে বর্জ্য ফেলছেন কি না এবং পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল আচরণ করছেন কি না, তা পর্যবেক্ষণ ও জরিপের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দায়িত্বশীল ও দায়িত্বহীন নাগরিকদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রশাসক জানান, মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডে কর্মসূচিটি সফল হলে পর্যায়ক্রমে ডিএসসিসির সব ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে ‘আছি বাংলাদেশ’-এর প্রতিনিধিবৃন্দ, সিটি ইন্সপেক্টর, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category