সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা বিশাল সমাবেশ অনুষ্ঠিত 

admin / ২৯৪ Time View
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

46

 

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা বিশাল সমাবেশ অনুষ্ঠিত। ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার ২৭ নভেম্বর সকাল এগারোটায় অনুষ্ঠেয় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নড়াইল ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, লোহাগড়া, রোজিয়া সুলতানা , সভাপতি, ম্যানেজিং কমিটি,লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এবং কে এম রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক, লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ৷ উক্ত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷ মহিলা সমাবেশে উপস্থিত বক্তারা বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সকল প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন রোধ বিষয়ে বক্তব্য রাখেন ৷ এছাড়া শিশুদের করোনা টিকা প্রদান বিষয়ে মায়েদের সচেতন করা হয় ৷ ডেঙ্গু রোগের কারণ ও প্রতিরোধ বিষয়ে বক্তারা উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন৷ মহিলা সমাবেশে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category