সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল, সম্পাদক জিয়া 

admin / ৪৯৭ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

31

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জীবন চৌধুরী : সহ-সম্পদক

ঢাকায় কর্মরত ভোলা জেলার সাংবাদিকদের নিয়ে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ) গঠন করা হয়েছে। একই সাথে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই অনলাইনের এসি. আউটপুট এডিটর আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তদন্ত চিত্রের সম্পাদক মোঃ জিয়াউর রহমান।

 

রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইউসুফ হোসাইন (বিডি ফাইনান্স), সহ-সভাপতি রেহমান খালিল (দৃষ্টি একাত্তর), যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ইব্রাহীম খলিল (নিউজ আই বিডি), সাংগঠনিক সম্পাদক সাগর চৌধুরী (ডব্লিউ নিউজ), কোষাধ্যক্ষ মোঃ সম্রাট (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম (আলোচিত সংবাদ), প্রচার সম্পাদক এ আর এম মামুন (সময়ের চিত্র)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মোঃ লুৎফর রহমান (সেরা কণ্ঠ), নাহিয়ান আরেফিন দীপ্ত (নিউজ বাংলা), নাজমুল হাসান (শিক্ষা ডটকম), মেশকাত হোসেন (আলোচিত সংবাদ), খান শান্ত (যমুনা টিভি), মোর্শেদ আলম (শেয়ার নিউজ)।

 

কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আহসান কামরুল বলেন, ঢাকার বিভিন্ন গণমাধ্যমে ভোলার সাংবাদিকরা কর্মরত থাকলেও তাদের মধ্যে ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের অভাব পরিলক্ষিত হয়েছে। আমরা এ সংগঠনের মাধ্যমে ঢাকায় কর্মরত ভোলা জেলার সাংবাদিকদের সুখে-দুঃখে ও বিপদে-আপদে একসাথে একে অপরের পাশে দাঁড়াব। সর্বোপরি পেশাগত মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে আমাদের প্রধান লক্ষ্য। শুধু ঢাকাস্থ নয়, ভোলার সাংবাদিকদের মানোন্নয়ন এবং অধিকারের বিষয়েও সোচ্চার থাকবে এই ফোরাম।

 

সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান বলেন, এ কমিটি গতানুগতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভোলা তথা দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে এ কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে। মফস্বলের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরিতেও কাজ করবে এ ফোরাম। এছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকবে ডিবিএসএফ। এসময় ঢাকায় কর্মরত ভোলা জেলার সব সংবাদকর্মীকে সংগঠনের সদস্য হওয়া ও সবাইকে সার্বিক সহযোগী হওয়ার জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দ আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category