সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

টুঙ্গীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

admin / ৫৩০ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

20

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হাজী বাবলু টঙ্গী গাজীপুর প্রতিনিধ:

 

গাজীপুর মহানগরীর মাজুখান এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) রাত নয়টার দিকে গাজীপুরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম আব্দুল্লাহ আল জাবের হিমেল (২০)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের আব্দুল জব্বারের ছেলে। হিমেল মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আহতের নাম সাব্বির (২০)। তিনিও একই এলাকার আরমান হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, রাত নয়টায় মাজুখান এলাকার ময়লা পট্টির সামনে মোটরসাইকেলটি একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলমুন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠান। পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পথে তিনি মারা যান। আহত অপর আরোহীকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘রাতে মাজুখান এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোটরসাইকেল চালককে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category