সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আলোচিত কলেজ ছাত্র ইয়াসিন আহমেদ শরীফ হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে মানববন্ধন ।

admin / ৩৩৯ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

19

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে গত ২৫ অক্টোবর কলেজ ছাত্র শরীফ হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র সমাজ ও এলাকাবাসী।

২৯ অক্টোবর রোজ রবিবার সকাল ১১ টায় মনাটি এলাকার গ্রামবাসী এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

সিধলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদিনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা যুবলীগের সদস্য আরশাদ আলী, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন , শিধলা ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ, নিহত শরীফের বাবা মোঃ সবুজ মিয়া , নিহতের মা শরিফা আক্তার, দাদা নাইব উদ্দিন, চাচা বাবুল মিয়া সহ বিভিন্ন স্কুল কলেজ কোচিং এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনের শুরুতেই বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন বলেন খুনি এরশাদ সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই খুনের আগেও তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী এবং ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমাদের দাবি এই খুনি এরশাদ কে কোনভাবেই যেন ছাড় না দেওয়া হয়, সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসি দেওয়া হোক।

পরিবারের পক্ষ থেকে নিহতের বাবা মোঃ সবুজ মিয়া বলেন আমি একজন গরিব মানুষ রিকশা চালিয়ে আমার পরিবার চলে, টাকা পয়সা দিয়ে মামলা চালানো আমার পক্ষে সম্ভব না, সরকারের কাছে আমার দাবি বিনা কারণে আমার ছেলেটাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে আমি এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, এ সময় আরো কথা বলেন নিহতের আত্মীয়-স্বজনেরা এবং কলেজ ছাত্র শরিফের সহপাঠীরা, সকলের দাবি একটাই নিহত শরীফের বিচার সুষ্ঠুভাবে হোক , এবং আসামি এরশাদকে দ্রুত ফাঁসি কার্যকর করা হোক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category