সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

কালীগঞ্জে তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি

admin / ৫৪ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

83

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো. সাজ্জাত হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে খ্রিষ্টান বাড়ীতে দুর্ধর্ষ ডাকতির ঘটনা ঘটেছে। শনিবার তারিখ ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বোয়ালী ভেটুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী গ্রামের রবিন ডি কস্তার বাড়িতে দুই জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিকল গেটের তালা খুলে ঘরে প্রবেশ করে। এসময় রবিন ডি কস্তা ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির একটি রুমে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে আলমারি ও সুটকেসের তালা ভেঙ্গে নগদ ২৯,৫০০ টাকা, দুটি হাত ঘড়ি, ১টি দামি মোবাইল নিয়ে যায়। রবিন কস্তার বড় বোন পূস্প কস্তা ঘরে ছিল না। পুস্প কস্তার সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায়, পুস্প কস্তার ঘরের দরজা ভেঙ্গে স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর তথ্য মতে দুইজনের সাথে আরো লোক থাকতে পারে। এলাকার মানুষের ভাষ্য বহুবছর পর এই এলাকায় ডাকাতি হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনা স্থলে কালীগঞ্জ, কাপাসিয়া সার্কেল মোঃ আসাদুজ্জামান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রাথমিক ভাবে তাদের ভাষ‍্য মতে ২ জন ডাকাত ছিল। তদন্ত চলছে বাকিটা তদন্তের মাধ্যমে বের হবে ডাকাত দলের সদস্য কতজন ছিল। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে, মামলা নং ১৪(২)২৬ তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category