সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’

admin / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

89

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ১২ নম্বর নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র বাসিন্দা তাজুলের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু ফাউন্ডেশন’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুলের অসহায়ত্বের বিষয়টি ভাইরাল হলে তা সবার নজরে আসে। পরে ‘পথশিশু ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে তার জন্য টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন পথশিশু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন।

এদিকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার
জনাব বদরুজ্জামান রিশাদ তাজুলকে ঘর নির্মাণের জন্য জায়গা এবং চাষাবাদের জন্য কৃষি জমি বরাদ্দ দিয়েছেন। এতে করে তাজুলের নতুন করে জীবন শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন তাজুল।

মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা না থাকায় তিনি অনেক কষ্টে দিন পার করছিলেন। তবে পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ পেয়ে তাজুল অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, পথশিশু ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন এবং নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ আরও অনেকে।

উল্লেখ্য, পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন এর আগেও গাইবান্ধা জেলাসহ অনেক অসহায় মানুষের জন্য একাধিক ঘর নির্মাণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। তারা তাজুলের জন্য আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category