সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

কুয়েতে ব্যবসায়ীর ২ কোটি টাকা নিয়ে উধাও বাংলাদেশী শামীম

admin / ৩৩৮ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

12

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

কুয়েত প্রতিনিধিঃ

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত হাজারো প্রবাসী আসে ভাগ পরিবর্তন ও উন্নত জীবন গঠনে।ঠিক সহজ সরল মানুষ গুলো প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে নিজ দেশের মানুষের কাছে সর্বহারা হয়ে ঘুরছে বিচার চাইবে কার কাছে। ঠিক তেমনি কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভুক্তভোগী হাজী আব্দুল মন্নান সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

গত ২৫ ডিসেন্বর রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে ন্যায় বিচারের দাবীতে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন বিরাইমাদ গ্রামের মোঃ তাহেরের পুত্র কুয়েত প্রবাসী মোঃ শামীম আহমেদের বিরুদ্ধে বিশাল পরিমাণ টাকা আত্মসাৎ করে উধাও হয়েছে বলে অভিযোগ করেন।কুয়েতি ৪১ হাজার দিনার বাংলাদেশী টাকা ২কোটি হবে জানান।

ভুক্তভোগী হাজী আব্দুল মন্নান জানান,শামীমকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা পারিবারিক সহ বিভিন্ন অজুহাতে ২ কোটি টাকা দিয়েছেন সেই টাকা নিয়ে লাপাত্তা! পালিয়ে বাংলাদেশে গেছেন, এত বিশাল টাকা তাকে কেন দিলেন, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগী জানান, নিজ এলাকার লোক সে অল্প দিনে আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে ও নানাবিধ সমস্যা দেখিয়ে টাকা নেন। সে বলে অল্প দিনের মধ্যে টাকা ফেরত দিবে বলে কথা দেয়। আজ দীর্ঘ দিন হচ্ছে টাকা ফেরত দেয়নি। ভুক্তভোগী জানান,কয়েক দফা শামীমের কফিল(স্পন্সর) প্রবাসী বাংলাদেশী কমিউনিটির শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দের কাছে নালিশ করি।

পরে দীর্ঘ দিন অপেক্ষার পর কোন সুবিচার না পেয়ে কুয়েতস্ত বাংলাদেশ দূতাবাসের দারস্থ হলে দূতাবাস আমার সকল অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণ করে। দিকে শামীমের বিরুদ্ধে ভিসা ব্যবসা ও ভিসা লাগিয়ে দিবে বলে অনেক প্রবাসীদের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category