সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে

admin / ৩২৩ Time View
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

26

নিউজ: ঢাকার কণ্ঠ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৯ ডিসেম্বর, ২০২৩ ইং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

আজ শুক্রবার মোঃ শহীদ উল্লা খন্দকার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে ভাঙ্গারহাট বাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পথসভায় মিলিত হন।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, নৌকা প্রতীকের রাধাগঞ্জ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দেবদুলার বসু পল্টু, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অমৃত লাল হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল আলম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ শওকত, ডা. আশিষ পান্ডে, রাসেল মোল্লা বাঁধন, যুবলীগ নেতা বোরহান উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন খানমসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।

মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি এই আসন থেকে ৭বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category