সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবনের শুভ উদ্বোধন আধুনিক সেবার মাধ্যমে জননিরাপত্তা জোরদারের প্রত্যয়

admin / ২০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬
oplus_2

51

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর খিলক্ষেতে নবনির্মিত খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তারিখ (০৮ মে ২০২৬) ইং আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ সরওয়ার। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে এবং উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় অতিথিরা ভবনের বিভিন্ন কক্ষ, ডিউটি অফিস, তদন্ত শাখা, সেবা ডেস্ক ও নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

বক্তব্যে অতিথিরা বলেন, খিলক্ষেত এলাকার জনসংখ্যা ও নগরায়নের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর পুলিশি ব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়েছে। নতুন এই পুলিশ ফাঁড়ি ভবন সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে মানবিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, নতুন ভবনে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, অভিযোগ গ্রহণ সেবা, তদন্ত কার্যক্রম এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থাপনা চালু থাকবে। এর ফলে এলাকার বাসিন্দারা দ্রুত ও উন্নত পুলিশি সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খিলক্ষেত থানার অপারেশন, তদন্ত ও প্রশাসনিক শাখার কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ “শান্তি শপথে বলীয়ান”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category