সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

গফরগাঁওয়ের যুবক সৌদিতে ইরানের মিসাইল হামলা নিহত, মৃতদেহ দেশে ফিরে আনতে সহযোগীতার আশ্বাস স্হানীয় এমপি 

admin / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

87

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী যুবক ইরানের মিসাইল হামলায় সৌদি আরবের আল খারিজ শহরে মৃত্যু বরন করেছেন।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে নিহত আব্দুল্লাহ আল মামুন । নিহতের বাবা শহীদ সওদাগর ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মামুন এক সন্তানের জনক।

নিহতের পিতা জানান রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হয়। আহত অবস্থায় হেলিকপ্টারে করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তারিখ ১৭ মার্চ  ২০২৬ ইং মঙ্গলবার সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায়।

ঐ হামলার ঘটনার সময় মামুনের রুমে থাকা দুই জন বাংলাদেশি ও এক জন ভারতীয় ঘটনাস্থলে মারা যায় বলে তিনি জানান ।

আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়-স্বজন এবং নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু  মিসাইল হামলায় নিহত সৌদি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।তিনি নিহতের মরদেহ দূত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক সহযোগিতার প্রদানে নিহতের পরিবারকে আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category