সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর

admin / ২৮৪ Time View
Update : বুধবার, ১০ মে, ২০২৩

14

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মল্লিক মো. জামাল.বরগুনায়

 

বরগুনায় গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেনে।

মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের বড়বাড়ি সংলগ্ন জেলা পরিষদের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ওই শিক্ষার্থী আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, বুধবারের পরীক্ষার আংশিক প্রস্তুতি শেষ করে সন্ধ্যার আগে আমি বাড়ির পাশে ঘুরতে বের হই। এসময় জেলা পরিষদের পুকুর পাড়ে তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের করইবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে খাইরুলসহ কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখি। এসময় আমার হাতে থাকা মোবাইল দিয়ে এ দৃশ্য গোপনে ভিডিও করি। তখন বিষয়টি বুঝতে পেরে ওরা আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী জহিরুল মোল্লা বলেন, ঘটনার সময় আমি রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলাম। এসময় হঠাৎ করে রাস্তার পাশে ডাক-চিৎকার শুনে কাছে গিয়ে দেখি খাইরুলসহ কয়েকজন ওই এসএসসি পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করছে। তখন আমি তাদের নিবৃত করার চেষ্টা করি। কিন্তু এতে ওরা আমার উপরও চড়াও হয়। পরে ঘটনাস্থলে আরও কয়েকজন স্থানীয় অধিবাসীরা আসলে পালিয়ে যায় হামলাকারীরা।

ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর বাবা বলেন, ছেলের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য ঢাকা কাজ করি। অনেক কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করিয়েছি। এখন ওর পরীক্ষা চলছে। এমন সময় যারা আমার ছেলেকে মারধর করছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তবে এ বিষয়ে অভিযুক্ত খাইরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category