সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন নির্বাচিত হওয়ায় মসজিদে মিলাদ ও দোয়া

admin / ৭৩ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

108

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো. সাজ্জাত হোসেন, স্টাফ রিপোর্টার:

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীঞ্জ, পুবাইল বাড়িয়া) আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা সহ বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও নব নির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জুম্মার নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ই ফেব্রুয়ারী) দলীয় নির্দেশনা ও একেএম ফজলুল হক মিলনের নির্দেশনায় কোনরূপ বিজয় মিছিল বা আতশবাজির মাধ্যমে বিজয়ের আনন্দে আনন্দিত না হয়ে ভোটের পরের দিন শুক্রবার জুমার নামাজের পড়ে মসজিদে মসজিদে বিশেষ দোয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

তারই পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও নজম উদ্দিন মেম্বার বাড়ী জামে মসজিদে ও মোক্তারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দিঘুয়ায় টেক পাড়া (বিএনপির টেক) জামে মসজিদে জুমার নামাজের পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বালীগাঁও নজম উদ্দিন মেম্বার বাড়ী জামে মসজিদে চাঁদ বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং দিঘুয়ায় টেক পাড়া (বিএনপির টেক) জামে মসজিদে উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম জমির মেম্বার ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে সকল মুসুল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category