সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

গাজীপুর-৫ আসনে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছেন 

admin / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

109

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো. সাজ্জাত হোসেন, স্টাফ রিপোর্টার:

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারী) অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গাজীপুর-৫ আসনে (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) সকাল ৭টা ৩০ মিনিট হতে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নারী ও পুরুষ ভোটাররা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করেছেন।

গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ একেএম ফজলুল হক মিলন (ধানের শীষ), ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী খায়রুল হাসান (দাঁড়িপাল্লা), জনতার দলের মহাসচিব আজম খান (কলম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান (চেয়ার), গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) প্রতিকে নির্বাচনে প্রতিধন্ধিতা করেছেন।

সরজমিনে দেখা যায়, গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী একেএম ফজলুল হক মিলন সকাল ৭টা ৩০ মিনিটে দক্ষিণ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন। একই কেন্দ্রে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আল আমিন দেওয়ান আল আবেদী , চেয়ার প্রতীকে ও গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া উদীয়মান সূর্য প্রতীকে নিজের ভোট প্রদান করেন। জনতার দলের সদস্য সচিব মোঃ আজম খান বেরুয়া এ আর খান উচ্চ বিদ্যালয়ে সকাল ৮ ঘঠিকার সময় লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রাধান করেন, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান দাড়ি পাল্লা প্রতীকে ছৈলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন।

আরো দেখা যায়, কালীগঞ্জ পৌরসভা, তুমুলিয়া, নাগরী, বক্তারপুর, জাঙ্গালীয়া, বাহাদুরসাদী, জামালপুর, মোক্তারপুর ও বাড়িয়া ইউনিয়ন সহ পূবাইলের বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে কেন্দ্রর ভোটার, প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সকাল ৭টা ৩০ মিনিট হতে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নারী ও পুরুষ ভোটাররা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে, কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই নিজেদের ভোট নিজের পছন্দ মতো প্রদান করেছেন। ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category