সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গাজীপুরে জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্মারক পেয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

admin / ৩৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

57

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

গাজীপুরে দেশের প্রথম জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্মারক

গাজীপুরের সাতাইশ মৌজায় দেশের প্রথম জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর হাতে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত একটি বিশেষ স্মারক তুলে দেন।

জানা যায়, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর গাজীপুর সফরকালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাজীপুরকে মহকুমা হিসেবে ঘোষণা করেন এবং এটিকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় ৪৭ বছর আগের সেই ঐতিহাসিক ঘটনার স্মারকই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

স্মারকটি হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাবার স্মৃতিবিজড়িত এই উপহার দেওয়ার জন্য জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্মারকে লেখা ছিল—

“গাজীপুর মহকুমা সদর দপ্তর উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category