সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

গাজীপুরে শ্রীপুর উপজেলা কেনো বাতিল হলো প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা

admin / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

19

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

গাজীপুরের শনিবার ১৬মে ২০২৪ ইং শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা বাতিল হওয়া জামিল হাসান (দুর্জয়)

একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের শুনানি শেষে বাতিল হয় গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের (দুর্জয়) প্রার্থিতা। গতকাল বুধবার এ সিদ্ধান্ত জানিয়ে দেয় নির্বাচন কমিশন।

জামিল হাসান শ্রীপুর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছিলেন। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। তিনি ওই নির্বাচনী আসনের টানা পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রহমত আলীর ছেলে। এ ছাড়া তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ এপ্রিল প্রথম জামিল হাসান আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। সে সময় তিনি বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো করে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শোডাউন ও মিছিল করেছিলেন। এ ছাড়া উপজেলা পরিষদের বাইরেও প্রার্থীর সমর্থনে নেতা-কর্মীদের নিয়ে মিছিল করা হয়। নির্বাচন কমিশন তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

একই মাসে ২৭ এপ্রিল নির্বাচনী এলাকার বাইরে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা দিতে হয়েছিল জামিল হাসানের এক কর্মীকে। বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে তিনি শ্রীপুর নির্বাচনী এলাকার পাশের গাজীপুর সদর নির্বাচনী এলাকার বাঘেরবাজারের সাবাহ গার্ডেনে এক মতবিনিময় সভা করেন। সে সময় বিষয়টি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেন। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর কর্মী আক্তার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

চলতি মাসের ৭ মে মঙ্গলবার নির্বাচনী এলাকার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে নির্বাচনী সভায় ভোটারদের খাবার বিতরণ করার প্রস্তুতি নিয়ে জামিল হাসানের কর্মীকে জরিমানা গুনতে হয়েছে। জরিমানার সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। সেদিন সেখানে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোটার ও নেতা-কর্মী জড়ো করেন ওই প্রার্থী। এ সময় সভাস্থলের পাশে ভোটারদের খাওয়ার জন্য খাবার রান্না করা হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। তিনি আইন অনুযায়ী প্রার্থীর কর্মী হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে সভা বন্ধ করতে নির্দেশ দেন। তিনি নিজে উপস্থিত থেকে সভাস্থলের প্যান্ডেল খুলে ফেলেন। এ সময় রান্না করা খাবার জব্দ করে সেগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেন।

 

ফেরার পথে শাইখা সুলতানা খবর পান, নির্দেশ না মেনে সভা চালানো হচ্ছে। পরে তিনি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। প্রার্থীর এক কর্মীকে আইনের আওতায় জরিমানা করতে যান। তখন সেখানে প্রার্থী জামিল হাসান উপস্থিত হয়ে ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) হুমকি দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category