সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

গোদাগাড়ীতে পদ্মা নদীতে আটকা পড়েছে জেলের জালে ৭৬ কেজি ৮০০ গ্রাম ওজনের বাঘাইর মাছ

admin / ২৩২ Time View
Update : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

7

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

রবিউল ইসলাম মিনাল :গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুরের জেলের জালে ধরা দেয় বিশাল আকৃতির বাঘাইর মাছ শুক্রবার রাত ১১ টার সময়। (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার সময় হরিশংকরপুর গ্রামের আশরাফ (৪০), মাসুম (৩৬), তরিকুল ইসলাম (৩৫) ও দিয়াড় মহব্বতপুর গ্রামের শাহিন (৩০) পদ্মা নদীতে জাল নিয়ে যায়, ১ম বার জাল গড়াতেই দেখা মেলিছে এই বিশাল আকৃতির বাঘাইর মাছটির, যার ওজন ৭৬ কেজি ৮০০ গ্রাম।

জেলেরা ১ম বার জাল গড়ার পর আবারো ২য় বার জাল পদ্মা নদীতে গড়ায় এবং ২য় বারোও জালে দেখা মেলে ১৫ কেজি ৩০০ গ্রাম বাঘাইর মাছের। বিশাল আকৃতির বাঘাইর মাছটি বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ীর রেলবাজার এর মাছের আড়তে নিয়ে যায়, কিন্তু সেখানকার মাছ ব্যবসায়ীরা মাছটি নিতে অনিচ্ছুক। পরে মাছটি নিয়ে হরিশংকরপুর বাজারে আসে। মাছটি নিয়ে যখন হরিশংকরপুর বাজারে আসে তখন মাছটি দেখার জন্য শতশত নারী পুরুষ ভিড় জমায়। স্থানীয় মানুষজন মাছটি স্থানীয় ভাবে কেটে বিক্রির কথা বললে তারা হরিশংকরপুর বাজারে মাছটি কেটে কেজি আকারে বিক্রি করে, কেজি প্রতি ৮০০ টাকা দরে।

জেলে মাসুম (৩৬) এর সাথে কথা হয়, আমরা শুক্রবার বিকাল সাড়ে চারটার সময় মাছ ধরার উদ্দেশ্যে পদ্মা নদীতে জাল নিয়ে যায়, আমরা প্রায় ৮ টার সময় জাল পানিতে ছাড়ি, জাল গড়াতে গড়াতে চলে যায় এবং যখন সময় ১১ টা তখন আমরা জাল তুলতে শুরু করি নৌকায় জাল তুলার এক পর্যায় দেখা দেয় এই বিশাল আকৃতির বাঘাইর মাছ। আমিতো ভাবছোনো যে এতোবড় মাছ নৌকায় তুলতে পরবো না মাছ পালিয়ে যাবে, অবশেষে মাছটি ধরতে সক্ষম হয়। মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category