সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

admin / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

21

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবিনা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর মডেল থানার পৌরসভার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশের একটি কাঁচা রাস্তা থেকে সাবিনা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাবিনা বেগম সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category