সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

চৌগাছায় ভারতীয় নাগরিক ৯৯ বোতল ফেনসিডিলসহ আটক 

admin / ১৯৭ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

16

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি 

 

এ ঘটনায় উপজেলার পাঁচপীরতলা বিওপির হাবিলদার জয়নাল আবেদীন চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করেছেন।লিখিত এজহারে বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা চৌগাছা থানাধীন কুলিয়া গ্রামস্থ মেইন পিলার ৪৭ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিই। সকাল ৯টার দিকে দেখতে পাই ৪৭ মেইন পিলার হতে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধানের ক্ষেতের আইল দিয়ে এক ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে আসছে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালাবার চেষ্টা করে।এসময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটকের পর তার কাঁধে থাকা বস্তা থেকে ১০০ এমএল ওজনের ৯৯ বোতল ফেনসিডিল, একটি এন্ড্রোয়েড মোবাইল সেট,ভারতীয় একটি এয়ারটেল মোবাইল সিম এবং ভারতীয় নির্বাচন কমিশন, নির্বাচকের সচিত্র পরিচয়পত্র উদ্ধার করা হয়। এজহারে বিজিবি আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপঙ্কর জানিয়েছে উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে সে বাংলাদেশে এসেছে।

আসামি দীপঙ্কর মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রি করার উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ধারা এবং ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর ৪ ধারার দণ্ডনীয় অপরাধ করেছে। এজহারে আরো জানানো হয় আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় আনার কারণে বিলম্ব হয়েছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানিয়েছেন-সন্ধ্যায় মামলা রেকর্ড করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ অনুপ্রবেশের মামলায় দীপঙ্করকে গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category