সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

চ্যানেল এস সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ

admin / ৭৬ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

19

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) বাদ জুমা রাজধানীর উত্তরায় তার সহকর্মীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। সহকর্মীদের পাশাপাশি দোয়া ও মিলাদে অংশ নেন শিবলীর পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরাও।

এসময় চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমন বলেন, তরিকুল ইসলাম শিবলী ছিলেন একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও মেধাবী সাংবাদিক। তার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির মুখে পড়লো। তিনি শিবলীর আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গেল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সময় কার্জন হল এলাকায় সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরিকুল ইসলাম শিবলী। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ৪০ বছর বয়সী এই তরুণ সাংবাদিক দীর্ঘদিন ধরে চ্যানেল এস-এ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের কাছে তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও সবার আপনজন। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category