সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

admin / ৩৪১ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

25

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা ও পৌরবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শ’ শ’ মানুষের সাথে প্লে-কার্ড হাতে নিয়ে পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধনে অংশ নিয়েছে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবলীগ নেতা লায়েক মিয়ার দু’ শিশু পুত্র, ভাই ও স্বজনরা।

এ ছাড়া এলাকাবাসী, যুবলীগ, এক্স-ক্যাডেট সহ বিভিন্ন নামে ব্যানার ও প্লে-কার্ড নিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন সর্বস্থরের মানুষ। মানববন্ধন চলাকালে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, প্রধান বক্তার বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাহাবুদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, আবুল হোসেন, প্রভাষক জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আবুল হায়াত, দেওয়ান আবুল কালাম মাষ্টার, নিহতের ভাই আজিজুল ইসলাম রুমন, স্থানীয় হাজী নিজাম উদ্দিন, কামাল হোসেন, এক্স ক্যাডেট হোসেন আহমদ, স্থানীয় আরব আলী প্রমূখ। মানববন্ধনে স্বেচ্ছাসেবলীগের কেন্দ্রিয় কার্য নির্বাহী কমটিরি সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, স্থানীয় শরীফ আলম, মুহিবুর রহমান, হাজী জয়নাল আবেদীন, সামিউল হক সানি, কবির আহমদ, রাসেল আহমদ, আব্দুস ছাত্তার, রাহিম আলী, জাহির মিয়া, হাজী রুস্তুম উদ্দিন, আনোয়ার খান, নিজাম মিয়া, আরজ মিয়া সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্থরের স্হানীয় লোকজন উপস্থিত ছিলেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category