সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর স্ত্রীকে প্রাণনাশের হুমকি

admin / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

45

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহ,জমির সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার গোহাইল কান্দি গ্রামের হাফিজুর রহমানের পুত্র মাসুম রহমান। এ বিষয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার পালচাপুর গ্রামের বেলায়েত হোসেন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ১ নং আমলি আদালত ময়মনসিংহে মোকদ্দমা নং ১৯১৪ একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে প্রকাশ মামলার দুই নং আসামী মাসুম এক নং আসামি সিমা আক্তারের স্বামী। অপরদিকে মামলার অভিযোগকারী বেলায়েত হোসেন একজন প্রবাসী ও দলিল গ্রহীতা। মামলার উল্লেখ্য যে ১ নং আসামি লিমা নের আক্তার নিকট থেকে সাব কাবলা দলিল রেজিস্ট্রেশন সম্পাদন করে যার দলিল নম্বর ১৫২৬০ মূলে এক শতাংশ জনের জমি ক্রয় করেন অভিযোগকারী বেলায়েত হোসেন। উহার এস এ দাগ নং ৩৯১ ও বি আর এস নাম্বার ২৮০৭ক্রয় করার পর দুই নং আসামি লিমা আক্তার অভিযোগকারীকে জমি হস্তান্তর করে ও দখল বুঝিয়ে দেয়।

অভিযোগকারীর জমা খারিজ মোকদ্দমা নং ১০৫৩৮/২০২৪-২৫ মূলে ৬২৯৫ নং খারিজ মূলে ভোগদখলে আছেন। অভিযোগকারী বিগত ২৪/১০/২০২৪ লিমা আক্তারের নিকট প্রাপ্ত একটি টিনশেড বাড়িসহ ১ শতাংশ জমি ক্রয় করার পর ভোগ

দখল থাকা অবস্থায় উক্ত বাড়িতে দোতালা বাড়ি নির্মাণ করে স্ত্রী পুত্র ও দুই কন্যা সহ বসবাস করে আসছেন অভিযোগকারী একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। বিগত ২৬/৫/২০২৫ তারিখে ২নং আসামি মাসুম অভিযোগকারীর স্ত্রীকে বাড়িতে এসে জানায় টিন সেট বাড়িসহ এক শতাংশ জমি তার। তিনি তার স্ত্রী ১ নং আসামি লিমা আক্তার কর্তৃক এই জমি ক্রয় করেছেন বলে দাবি করেন। পরে অভিযোগকারী প্রবাসী বিগত ৩/৬/২০২৫ ইং দেশে এসে কাগজপত্র তল্লাশি করে জানতে পারে, ১ নং আসামি লিমা আক্তার ও ২ নং আসামি মাসুম রহমান দলিল লেখকের যোগ সাজসে ১ ও ২ নং আসামি সঠিক তথ্য গোপন করে ১ নং আসামীকে দাতা হিসেবে স্বাক্ষর করিয়ে দলিল লেখকের যোগ সাজসে অভিযোগকারী সাথে প্রতারণা করে। যার ফলে এক ও দুই নং আসামী সঠিক তথ্য গোপন করে অভিযোগকারী নিকট থেকে ৩২ লক্ষ ৭০ হাজার টাকা প্রতারণা করে নিয়েছেন।

এছাড়া গত ৭/১০/২০২৫ ইং তারিখে অভিযোগকারী স্ত্রী পুত্র কন্যাদ্বয় সহ বাড়িতে অবস্থান করণে দুই নং আসামি মাসুম তাদের প্রাণনাশের হুমকি দেয় বর্তমানে অভিযোগকারী প্রবাসে থাকায় তার স্ত্রী সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এ বিষয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী প্রবাসী বেলায়েত হোসেনের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category