সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

জামায়াতে ইসলামী মানুষের বিপদে পাশে থাকে: নবাবগঞ্জে আনোয়ারুল ইসলাম

admin / ৬৯ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

109

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

এম সাজেদুল ইসলাম সাগর ,নবাবগঞ্জ (দিনাজপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের দুঃসময়ে সবসময় পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির স্থানীয় নেতা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন,জামায়াতে ইসলামী শুধু নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করে না; বরং মানুষের দৈনন্দিন সমস্যায়,দুর্যোগে ও সামাজিক সংকটে মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন,বন্যা,শীত,আগুন, করোনা কিংবা যে কোনো দুর্যোগে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতার সেবাই জামায়াতের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন,এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার (০৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাউদপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

সভায় উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম,উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা বিএসসি, উপজেলা শ্রমিক শক্তির আহবায়ক সুজন মিয়া,দাউদপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারি আঃ সালাম মিয়া,সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category