সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দুদের শ্মশান ঘাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

admin / ৪৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

11

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দুদের শ্মশান ঘাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসি।
আজ বৃহস্পতিবার সকালে সেনুয়া তিলিপুকুর শ্মশান ঘাট ও কালী মন্দিরে এই ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার নজির তিলিপুকুর শ্মশান ঘাট ও কালী মন্দিরে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের জন্য ক্যারেং দিয়ে মাটি খুঁড়তে গেলে সেই শ্মশানের সুবিধাভোগী স্থানিয় হিন্দুরা বাঁধা দেয়। এক পর্যায়ে হিন্দুদের বিক্ষোভের তোপের মুখে পড়ে প্রশাসন ক্যারেং নিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন।
স্থানীয়রা জানান, আমরা আদিকাল থেকে এই শ্মশান ঘাটে মানুষ দাহ ও দাফন করে আসছি। আজকে প্রশাসন আমাদের এই আমাদের শ্মশানে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে মুঠোফোনে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার নজির বলেন,সেখানে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি হবে। যে লোকজন গুলো সেখানে গিয়েছে তাদের বোঝানোর জন্য নেতৃবৃন্দ একদিন সময় চেয়ে নিয়েছে। তাদের শ্মশান ঘাট একদিকে থাকবে, কালীমন্দির একদিকে থাকবে আশ্রয়ণ প্রকল্পের ঘর অন্যদিকে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category