সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ডিব্রুগড়ের কানই কমার্স কলেজে পদ্মশ্রী হনুমানবক্স কানইয়ের আবক্ষ মূর্তি উন্মোচন,উপাচার্য ড. জিতেন হাজরিকা

admin / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

38

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 ডিব্রুগড় আসাম ৩০ ডিসেম্বর

ডিব্রুগড়ে কানই কলেজসমূহের প্রতিষ্ঠাতা পদ্মশ্রী হনুমানবক্স কানইয়ের আবক্ষ মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ডিব্রুগড়ের হনুমানবক্স সুরজমল কানাই কমার্স কলেজে অনুষ্ঠিত হয়। এই প্রকল্পটি জ্যোতি ললিতা কানই ফাউন্ডেশনের সভাপতি, কানাই পরিবারের সদস্য এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত পরিচালনা কমিটির সদস্য সি. এ. জ্যোতি প্রসাদ কানইয়ের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়।

পদ্মশ্রী হনুমানবক্স সুরজমল কানইয়ের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর অবদানকে সম্মান জানাতে তাঁর নাতি চন্দ্র প্রকাশ কানই ও সন্তোষ কানই কলকাতাস্থ কানাই হনুমানবক্স রাধেশ্যাম চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে উদারভাবে সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি, চন্দ্র প্রকাশ কানই তাঁর পিতামহের নামে ক্যান্সার চিকিৎসার জন্য টাটা ট্রাস্টে উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও প্রদান করেছেন।আবক্ষ মূর্তিটি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিতেন হাজরিকা উন্মোচন করেন।

ভাষণ প্রসঙ্গে তিনি বলেন যে হনুমানবক্স কানইকে শুধু একজন ব্যবসায়ী হিসেবেই নয়, শিক্ষা জগতে তাঁর অবদানের জন্যই তিনি অধিক পরিচিত ছিলেন। তাঁর এই অবদান থেকে যেন নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই এই মূর্তি স্থাপন করা হয়েছে।অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ড. রঘুনাথ বরবরা, ডি এইচ এস কে কমার্স কলেজের অধ্যক্ষ ড. জয়দেব গগৈসহ শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট অতিথি এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. নবজ্যোতি দত্ত সঞ্চালিত এই অনুষ্ঠানটিকে পদ্মশ্রী হনুমানবক্স কানইয়ের জীবন, দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা ও সমাজের প্রতি তাঁর বিশিষ্ট অবদান স্মরণ করার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category