সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

তালতলীতে জোর পূর্বক ঘর তুলে জমি দখলে থানায় অভিযোগ

admin / ২৬৫ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

4

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ


বরগুনার তালতলীতে জোরজবরে রাতারাতি ঘর তুলে বসতবাড়ীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার তালতলী প্রেসক্লাবে এসে লিখিত অভিযোগ করেন উপজেলার পশ্চিম অংকুজানপাড়া এলাকার কুদ্দুস মিয়া। এ অভিযোগের আগে তিনি তালতলী থানায় মামলা করতে এসে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার কুদ্দুস মিয়া প্রায় ২যুগ আগে ৪১ নং ছোট নিশানবাড়ীয়া মৌজার এসএ ৭৭ ও ২৬২ নং খতিয়ানে ২একর ৯২শতাংশ জমি ক্রয় করে আধাপাকা বশতঘর তুলে বসবাস করে আসছে। বাড়ীর পূর্ব পাশের কিছু জমিতে লেক কেটে মৎস্য চাষ করেন কুদ্দুস। মহিষ হারানো যাওয়ায় খোজাখুজি করতে কুদ্দুস এলাকার বাইরে থাকার সুবাদে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার হাওলাদার ও হালিম হাওলাদার কিছু লোকের কু-পরামর্শে বেসরকারী সার্ভেয়ার ছোহরাফ ফরাজীকে এনে কুদ্দুসের দখলকৃত সেই লেক কাটা বাড়ীর পাশের জমিতে রাতারাতি ঘর তুলে জালের বেড়া দিয়ে দখলে নেন।

এ ব্যাপারে স্থানীয় বেসরকারী সার্ভেয়ার ছোহরাফ ফরাজী জানান, জমি মাপা হয়েছে তবে ওখানে দেলোয়ার ও হালিমের কোন জমি নেই এবং তাদেরকে কোন জমি বুঝিয়ে দেয়া হয়নাই।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, কুদ্দুসের জমিজমা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে তদন্ত করে সমাধানের চেষ্টা করবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category