সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

*তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিবে তুরাগবাসী!*

admin / ৬৬ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

14

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানী উত্তরা,সচেতন তুরাগবাসীর ব্যানারে আজ উত্তরায় এক মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, একটি মহল নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে যুক্ত করতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তুরাগবাসী এই ষড়যন্ত্রকে রুখে দিবো। তুরাগ ঢাকা-১৮ আসনের সাথে ছিলো এবং থাকবে।

আমরা ঢাকা-১৮ আসনের বাসিন্দারা সুখে-দুঃখে একে আপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছি। আমাদের ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডে প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। অত্র ওয়ার্ডসমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থাসহ সব কিছু ঢাকা-১৮ আসনের সাথে সংযুক্ত। আমরা আমাদের নাগরিক সকল কাজের সুবিধার্থে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঢাকা-১৮ আসনে আছি এবং থাকতে চাই। আমরা কখনও ঢাকা-১৬ তথা মিরপুরের সাথে যুক্ত হতে চাই না।

সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জননেতা মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জননেতা মো: শফিকুল ইসলাম ও সমাজসেবক কামরুল হাসানের পরিচালনায় আজ শুক্রবার তারিখ ২২ আগষ্ট ২০২৫ ইং

রাজধানী উত্তরা সকাল ১০.০০ টায় কয়েকহাজার লোকের মানববন্ধনটি উত্তরা খালপাড় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, এডভোকেট শরীফ উদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহ, কামরুল ইসলাম, বাউনিয়ার বাসিন্দা নুরুল ইসলাম, বাইলজুরীর বাসিন্দা শরিফ উদ্দিন মন্ডল, পাকুরিয়ার বাসিন্দা মাসুদ রানা, ১৭নং সেক্টর কল্যাণ সমিতির সদস্য আব্দুর রশিদ খন্দকার, ১৮নং সেক্টরের স্থায়ী বাসিন্দা বাদল, বাদালদির বাসিন্দা মাহফুজুল ইসলামসহ তুরাগের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category