সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দিনাজপুরের জুয়া খেলার অপরাধে ছাত্রলীগ নেতা কারাগারে

admin / ২৩৭ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

15

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের বিরামপুরে রাতের অন্ধকারে বন্ধুদের নিয়ে জুয়া খেলার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাজারের পূর্ব পাশের মাঠ থেকে তাদের আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার এ দণ্ডাদেশ দেন।

 

আটককৃতরা হলেন মো. শামীম হোসেন (২৭), পিতা বিশু, মো. মোস্তফা (৩২), পিতা রিয়াজুদ্দিন, মো. জোবায়ের হোসেন (২২), পিতা খবির এবং মো. নুর ইসলাম (২৪), পিতা আলিম। তাদের সবার বাড়ি মুকুন্দপুর।

 

এদের মধ্যে মো. শামিম হোসেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং গোলাম মোস্তফা মুকুন্দপুর বাজারের নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,গতকাল বৃহস্পতিবার রাতে মাঠের মধ্যে জুয়ার আসর চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

 

পরে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন থেকে দশ দিনের কারাদণ্ডাদেশ দেন।

 

জানাতে চাইলে, বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘গত ডিসেম্বর মাসে মো. শামিম হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জুয়া খেলার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালত জেল দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, ‘আটককৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category